About
Shaunli Dey

About Author :

About Author : জন্ম ১৯৮২ সালের ডিসেম্বরে কোচবিহার জেলার প্রান্তিক শহর হলদিবাড়িতে। বর্তমানে বৈবাহিক সূত্রে জলপাইগুড়ির বাসিন্দা ইংরাজি সাহিত্যের এই ছাত্রীর লেখালিখি শুরু ছোটবেলাতেই। প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতোকোত্তর পরে রবীন্দ্রভারতী থেকে সঙ্গে পরিবেশবিদ্যায় স্নাতকোত্তর, বর্তমানে উচ্চ বিদ্যালয়ে কর্মরতা।

কবিতা দিয়ে শুরু, পরবর্তীতে ছোটগল্প, অণুগল্প ও ভ্রমণ প্রকাশিত হয়েছে বহু পত্র পত্রিকায়। দেশ, উনিশকুড়ি, উত্তরবঙ্গ সংবাদ, প্রতিদিন, আজকাল, এখন ডুয়ার্স, রং রুট, ফেমিনা বাংলা, কথা সাহিত্য, নন্দন, শিলাদিত্য, তথ্যকেন্দ্র, লং জার্নি, উত্তরের সারাদিন, গৃহশোভাসহ নানা পত্রিকায় বেরিয়েছে লেখা গল্প, নিবন্ধ ৷ ফিচার লেখাতেও সমান স্বচ্ছন্দ। লেখা প্রকাশ পেয়েছে প্রচুর সংকলনে। লিখে সম্মানও পেয়েছেন কিছু। পেয়েছেন ইসলামপুর থেকে উত্তরবঙ্গ সাহিত্য সম্মান-২০১৮, চুনী কোটাল স্মৃতি পুরস্কার ২০১৭ ও নবাঙ্কুর সাহিত্য পত্রিকা থেকে পাঠকের বিচারে সেরা সতেরো লেখক ২০১৬, হলদিবাড়ি রবীন্দ্র যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে সামগ্রিক লেখালিখির জন্য এবং লেখায় হলদিবাড়িকে বারবার তুলে ধরার জন্য ২০২৫ সালে পেয়েছে ‘রবীন্দ্ররত্ন’ স্মারক সম্মান। বর্তমানে ই-পত্রিকাসহ বহু ওয়েব ম্যগাজিনে লেখা থেকে শুরু করে ‘কন্টেন্ট রাইটিং’-এর কাজও করছেন। আপাতত ব্যস্ত নিজের জন্মস্থান হলদিবাড়ি নিয়ে গবেষনামূলক বই ও পুরাণ ও ইতিহাসের নারীদের নিয়ে পড়াশোনায়। প্রকাশিত হবে English Grammar এর ওপর একটি বই সহজ ভাষায় লেখা।

লেখিকার সাথে যোগাযোগের মাধ্যম : 

E-mail : shaunlidey@gmail.com

 

error: Content is protected !!
Scroll to Top