Shaunli Dey

Teacher, Author and Social Influencer

Her Story​

জন্ম ১৯৮২ সালের ডিসেম্বরে কোচবিহার জেলার প্রান্তিক শহর হলদিবাড়িতে। বর্তমানে বৈবাহিক সূত্রে জলপাইগুড়ির বাসিন্দা ইংরাজি সাহিত্যের এই ছাত্রীর লেখালিখি শুরু ছোটবেলাতেই। প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতোকোত্তর পরে রবীন্দ্রভারতী থেকে সঙ্গে পরিবেশবিদ্যায় স্নাতকোত্তর, বর্তমানে উচ্চ বিদ্যালয়ে কর্মরতা।
কবিতা দিয়ে শুরু, পরবর্তীতে ছোটগল্প, অণুগল্প ও ভ্রমণ প্রকাশিত হয়েছে বহু পত্র পত্রিকায়। দেশ, উনিশকুড়ি, উত্তরবঙ্গ সংবাদ, প্রতিদিন, আজকাল, এখন ডুয়ার্স, রং রুট, ফেমিনা বাংলা, কথা সাহিত্য, নন্দন, শিলাদিত্য, তথ্যকেন্দ্র, লং জার্নি, উত্তরের সারাদিন, গৃহশোভাসহ নানা পত্রিকায় বেরিয়েছে লেখা গল্প, নিবন্ধ ৷ ফিচার লেখাতেও সমান স্বচ্ছন্দ। লেখা প্রকাশ পেয়েছে প্রচুর সংকলনে। লিখে সম্মানও পেয়েছেন কিছু। পেয়েছেন ইসলামপুর থেকে উত্তরবঙ্গ সাহিত্য সম্মান-২০১৮, চুনী কোটাল স্মৃতি পুরস্কার ২০১৭ ও নবাঙ্কুর সাহিত্য পত্রিকা থেকে পাঠকের বিচারে সেরা সতেরো লেখক ২০১৬, হলদিবাড়ি রবীন্দ্র যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে সামগ্রিক লেখালিখির জন্য এবং লেখায় হলদিবাড়িকে বারবার তুলে ধরার জন্য ২০২৫ সালে পেয়েছে ‘রবীন্দ্ররত্ন’ স্মারক সম্মান। বর্তমানে ই-পত্রিকাসহ বহু ওয়েব ম্যগাজিনে লেখা থেকে শুরু করে ‘কন্টেন্ট রাইটিং’-এর কাজও করছেন। আপাতত ব্যস্ত নিজের জন্মস্থান হলদিবাড়ি নিয়ে গবেষনামূলক বই ও পুরাণ ও ইতিহাসের নারীদের নিয়ে পড়াশোনায়। প্রকাশিত হবে English Grammar এর ওপর একটি বই সহজ ভাষায় লেখা।
নিজের সম্পাদিত পত্রিকা ‘এক টুকরো আকাশ’, যা আপাতত বন্ধ আছে, এছাড়াও প্রতি বছর একটি করে হাতে লেখা পত্রিকা প্রকাশিত হয় শাঁওলি দের সম্পাদনায়, নির্দিষ্ট বিষয়ের ওপর। বর্তমানে ব্রাউন মিডিয়া প্রোডাকশনের তরফে সম্পাদনা করেন মাসিক সাতসকাল নামে একটি ই-পত্রিকা।
ছোট যমজ মেয়ে ও ছেলেকে সামলিয়ে যেটুকু অবসর থাকে তাতে বই পড়ে ও গান শুনেই সময় কাটে। ভালোবাসা ঘোরাঘুরি।

Follow @Shaunli Dey

লেখিকার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে সকল আপডেট জেনে নিতে পারেন নিম্নের লিঙ্কটি অনুসরণ করে

Published Books​

১. দুই দুগুনে এক (যৌথ অণুগল্প সংকলন) – ইস্ক্রা প্রকাশন
২. ‘মায়াঘর’ – প্রকাশক ‘দ্য কাফে টেবল
৩. ‘বৃষ্টিফোঁটার মতো’ (অণুগল্পের সংকলন) – প্রকাশক- সৃষ্টিসুখ
৪. ‘মেয়েবেলার গল্প’ – (ছোট গল্প-) ই-বুক – প্রকাশক-শপিজেন
৫. ‘মানচিত্র’ (ছোট গল্প) – রা প্রকাশন
৬. টু বি কন্টিনিউড- (২৫ জন স্বনামধন্য মানুষের রহস্যমৃত্য নিয়ে লেখা নন-ফিকশন)- রা প্রকাশন
৭. কিশোর উপন্যাসিকা (প্রকাশিতব্য)

Recent Posts :

1 2 3 4 5

Subscribe Now to Get Regular Updates

cropped ektukroakash logo.png
error: Content is protected !!
Scroll to Top